নেত্রকোনায় সরকারি গভীর নলকূপের মালামাল উত্তোলন করে নিজ মালিকানায় বিক্রির পায়তারা।
নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ কামরুল হাসান।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের সুসাংধোবাহালা গ্রামের গভীর নলকূপ কৃষক সমবায় সমিতি লিঃ' এর পাইপ স্থানীয় প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করার পায়তারা লিপ্ত হয়েছে একটি প্রভাবশীল কুচক্র মহল। এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বারহাট্টা থানায়।
সমিতিটির সভাপতি মোঃ সিদ্দিক মিয়া এলাকাবাসী স্বার্থে অভিযোগটি দায়ী করেন। অভিযোগের আলোকে ঘুরে দেখা যায়,আশি শতকের দিকে পল্লী উন্নয়ন নামে সরকারি সংস্থা ২৫ জনের নামে একটি সমিতি করে একটি গভীর নলকূপ স্থাপন করেন,উপজেলা বাউসী ইউনিয়নের সুসাংধোবাহালা গ্রামে। অভিযোগের ভিত্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে সরজমিনে গেলে দেখা যায়, অভিযুক্তকারী সমিতিটির সাবেক ম্যানেজার মোঃ আব্দুল খালেক (৬০) তার প্রভাব দেখিয়ে উক্ত গভীর নলকূপের পাইপগুলো সমিতির সদস্যদের না জানিয়ে অন্যত্র বিক্রয় করার পায়তারা লিপ্ত হয়েছেন জানান স্থানীয়রা। ৫ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে সমিতির গভীর নলকূপটির পাইপ উত্তোলন শুরু করে যা অদ্যবদি চলমান। আমরা অন্যন্য সদস্যরা বাধা দিলেও সে তা অমান্য করে প্রভাব বিস্তার করে পাইপ উত্তোলন করছে। এমতাবস্থায় সমিতির সদস্যদের মধ্যে ক্ষোভ বিস্তার করছে, এমনকি আমাদের সমিতির সদস্যদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এলাকাবাসীর স্বার্থে বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে জানতে চাইলে সমিতিটির সাবেক ম্যানেজার মোঃ আব্দুল খালেক জানান, বিআরডিবি কে টাকা দিয়ে দিয়েছি। এখন এগুলো আমার সম্পদ, আমি বিক্রি করে দিব না কি করবো সেটা আমার বিষয়।
এব্যাপারে জানতে চাইলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইলে শনিবার ৭ ফেব্রুয়ারী বিকেলে জানান, লিখিত অভিযোগটি যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।