বারহাট্টায় চুরির মামলায় দুই গরু উদ্ধার, গ্রেপ্তার আবুল মিয়া।
নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ কামরুল হাসান।
নেত্রকোনার বারহাট্টায় চুরির মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গরু উদ্ধার করেছে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম। এ ঘটনায় মোঃ আবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই শাহজাহান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বারহাট্টা থানার মামলা নং-১০, তারিখ ১৯ অক্টোবর ২০২৬, ধারা ৪৫৭/৩৮০-এর ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার লামাপাড়া গ্রামের আবুল মিয়ার বাড়ির গোয়ালঘর থেকে তালাবদ্ধ অবস্থায় দুটি গরু উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক গরু দুটি জব্দ করা হয়।
গ্রেপ্তার মোঃ আবুল মিয়া লামাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মুসলিম উদ্দিন এবং মাতার নাম আমেনা খাতুন।
জব্দ তালিকার বর্ণনা অনুযায়ী, উদ্ধার হওয়া গরুর একটির রং লালচে ও কালো। গরুটির দুটি শিং, দুটি দাঁত এবং আনুমানিক চার ইঞ্চি লেজ রয়েছে। গরুটির উচ্চতা প্রায় তিন ফুট, দৈর্ঘ্য আনুমানিক পাঁচ ফুট এবং বয়স প্রায় তিন বছর। গরুটির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
এ ঘটনায় আন্তঃজেলা গরু চোর চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করতে আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত এবং উদ্ধার হওয়া গরু প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।