সংবাদ শিরোনাম :
জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে।

পীরগঞ্জে সাংবাদিকদের উপর হামলা,,,ও টাকা ছিনতাইয়ের অভিযোগ।

পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ।

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।

ঠাকুর গাঁও পীরগঞ্জে রেজাউল করিম নামে এক সাংবাদিককে মারপিট করে তার কাছে থাকা ৫৩ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।

আহত সাংবাদিক রেজাউল করিম পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও জাতীয় দৈনিক প্রভাত পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

গত (২৪ নভেম্বর)সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার করনাই হাটপাড়া বাজারে এই ঘটনাটি ঘটেছে।

এ সময় তাকে বাঁচাতে গেলে তার ফুফাতো ভাই সইদুর রহমান (৫৫)কেও বেধড়ক মারধর করে জখম করা হয়।
বর্তমানে সাংবাদিক রেজাউল করিম ও তার ফুফাতো ভাই সইদুর রহমান গুরতর আহত হয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

সাংবাদিক রেজাউল করিম জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার করনাই বাজারের নিজ অফিস থেকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বের হন। ওই সময় পূর্ব দিক থেকে ওৎ পেতে থাকা মাহাবুর আলম ও ১১নং বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ নওপাড়া প্রাক প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী রিয়াজুল ইসলামসহ আরও কয়েকজন দুর্বৃত্ত পিছন থেকে তার কলার টেনে ধরে এলোপাতাড়ি মারধর করতে শুরু করে।
হামলাকারীরা লাঠি, গাছের ডাল ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে ডান চোখের ওপরে গভীর কাটা সৃষ্টি হয়। শরীরের বিভিন্ন অংশেও আঘাত পান তিনি।
দু’জনকে গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য স্থানীয়রা গাড়িতে তুললে বলাইহাট এলাকায় আবারও হামলার চেষ্টা হয়।
অভিযোগ রয়েছে মাহাবুর আলমের কয়েকজন মামা, মামাতো ভাই দক্ষিণ নওপাড়া এলাকার বেশ কজন ও তাদের ভাড়াটিয়া লোকজন পথরোধ করে আবারও মারধরের চেষ্টা করে। তবে সঙ্গে থাকা লোকজন ৯৯৯ নম্বরে কল করার চেষ্টা করলে তারা দ্রুত পালিয়ে যায়।
পরে আহত দু’জনকে স্থানীয়দের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলার সময় রেজাউল করিমের মোবাইল ফোন, প্যান্টের পকেটে থাকা ৫৩ হাজার টাকা ছিনিয়ে নেয় এছাড়া তার অফিসের বারান্দায় রাখা মোটরসাইকেলটিও দুর্বৃত্তরা নিয়ে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সেই সাথে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে সব দোষ অস্বীকার করে অভিযুক্ত মাহাবুব আলম বলেন, আমাদের বিরুদ্ধে সে ভিডিও ও ছবি ফেসবুকে ছেড়ে দেয়। সে কথা বলতে গিয়ে সে আমাদের উপর আগে হামলা করে। আমরাও হাসপাতালে ভর্তি আছি।।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা