সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
লেংগুড়ায় ২ হাজার পিস ইয়াবা ও ৭৮ হাজার টাকা সহ দুই মাদক কারবারি আটক।

লেংগুড়ায় ২ হাজার পিস ইয়াবা ও ৭৮ হাজার টাকা সহ দুই মাদক কারবারি আটক।

নেত্রকোনা জেলা প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।

লেংগুড়ায় ২ হাজার পিস ইয়াবা ও ৭৮ হাজার টাকাসহ দুই মাদক কারবারি আটক

কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ও নগদ ৭৮ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে লেংগুড়া ইউনিয়নের উত্তর লেংগুড়া গ্রামে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উত্তর লেংগুড়া গ্রামের মো. গিয়াসউদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৩৮) এবং একই গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে জাবেদ পারভেজ ওরফে আলম (৪২)।

আটকের পর উদ্ধারকৃত মাদক ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা