সংবাদ শিরোনাম :
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে। সরকারি হালটের গাছ কাটা অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানি অভিযোগ ববি নামে সরকারি কর্মকর্তা বিরুদ্ধে মালিকানা জমি দখলের চেষ্টায় প্রভাবশালীদের বেপরোয়া তাণ্ডব ঢাল হিসেবে নারী আদালতে মামলা। মালিকানা জমি দখলের চেষ্টায় প্রভাবশালীদের বেপরোয়া তাণ্ডব ঢাল হিসেবে নারী। কলমাকান্দায় মজিবুর মাস্টারের অর্থ আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলাঃ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের
ছেলের প্রাণ বাঁচাতে কিডনি দিলেন গর্ভধারিনী মা। সার্বিক সহযোগিতায় ব্যারিস্টার কায়সার কামাল, ভূমি প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

ছেলের প্রাণ বাঁচাতে কিডনি দিলেন গর্ভধারিনী মা। সার্বিক সহযোগিতায় ব্যারিস্টার কায়সার কামাল, ভূমি প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

ছেলের প্রাণ বাঁচাতে কিডনি দিলেন গর্ভধারিনী মা। সার্বিক সহযোগিতায় ব্যারিস্টার কায়সার কামাল, ভূমি প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।

‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য’’এই কথাটি যেনো আজ সত্যি হয়ে গেলো। মায়ের দেয়া কিডনীতেই জীবন ফিরে পাবে ছেলে কৃষ্ণ হাজং। কিডনী প্রতিস্থাপন সহ সামগ্রীক চিকিৎসার ব্যয় নির্বাহ করেছেন গণপ্রজাতন্ত্রী সরকারের ভুমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা ১ আসনে সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

সংসারে একমাত্র উপার্জনক্ষম ছেলে কৃষ্ণ হাজং। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যু যেনো তাকে হাতছানী দিয়ে ডাকছে। বেঁচে থাকার যুদ্ধে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং প্রথমে ময়মনসিংহে এবং পরে ডাক্তারের পরামর্শে ঢাকায় চিকিৎসা নেয়া শুরু করেন। জানতে পারেন তার দুটি কিডনি অকেজো হয়ে গেছে। খবর শুনে আকাশ ভেঙ্গে পড়ে তার পরিবারের উপর। কৃষ্ণের দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও ডায়ালাইসিসের খরচ জোগাতে গিয়ে, প্রায় নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার।

পরিবারের সদস্যদের মুখে দু‘মুঠো খাবার তুলে দেয়ার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ হাজং, অর্থাভাবে ডায়ালাইসিস করতে না পারায় তিনি গত মে মাসের শেষদিকে নিজ বাড়িতে চলে আসেন। কৃষ্ণের পরিবারে তার স্ত্রী, এক কন্যা এবং মা, বাবা আছে। নিজে অসুস্থ হয়ে যাওয়ায় কোন কাজ করতে পারছেন না। ফলে পরিবারটিরও নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থায় নিভু নিভু অবস্থায় চলে।

অসহায় কৃষ্ণ হাজংয়ের এই দুরবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ান ব্যারিস্টার কায়সার কামাল। তার নিজ উদ্যোগে এই অসহায় মানুষটির চিকিৎসা শুরু করেন। নতুন করে প্রথমে ময়মনসিংহে এবং পরবর্তিতে সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী (১৮ জুন) থেকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা শুরু করেন। তার মহান উদ্যোগেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন কৃষ্ণ হাজং। শুরু হয় ডায়ালাইসিস। ডাক্তার বলেন একমাত্র কিডনী প্রতিস্থাপন করতে পারলেই কৃষ্ণ ফিরে পাবে তার জীবন।

এই কথা শুনে হাল ছাড়লেন না ব্যারিস্টার কায়সার কামাল। কৃষ্ণের জীবন বাঁচাতে নিজ খরচে চালিয়ে যাচ্ছেন সকল চিকিৎসা। পরিশেষে তার গর্ভধারিণী মা সন্তানের জীবন বাঁচাতে তার একটি কিডনি দান করবেন বলে সিদ্ধান্ত নিলেন। কলিজার টুকরো সন্তাননের মুখে মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষায় রইলেন তার মা।

নতুন করে শুরু হলো চিকিৎসা। দীর্ঘ ৮মাস চিকিৎসা চালানোর পর, পরীক্ষা নিরীক্ষা শেষে ঢাকার পিজি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের আনুসঙ্গিক কাজ শেষ হয়। আজ সোমবার (২মার্চ) ধার্য্যহলো কিডনি প্রতিস্থাপনের তারিখ। দীর্ঘ সময় অপারেশনের কাজ শেষে সফল হয় কিডনি প্রতিস্থাপন। এই কাজের সার্বিক খরচ ও তদারকি করেন ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

দেশবাসীর কাছে দোয়া ও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল যুগান্তর কে বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল। মানবিক দায়বদ্ধতা থেকেই আমি কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়িয়েছি। সবসময় তার চিকিৎসার অগ্রগতির সার্বিক খোঁজ-খবর নিয়েছি। সব কিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবার কাছে অনুরোধ, আসুন আমরা প্রার্থনা করি, কৃষ্ণ হাজং সুস্থ হয়ে যেনো তার পরিবারের হাল ধরতে পারে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা