গাজীপুর জেলা বিশেষ প্রতিনিদি
মোঃ আদনান হাসান টিটু।
গতকাল দুপুরে টঙ্গীর চেরাগআলী ব্রিজের ওপর মোটরসাইকেলযোগে তিনজন ছিনতাইকারী এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে টঙ্গী পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাকিল ঘটনাটি চোখে পড়ে। তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে তার টিমসহ দ্রুত ধাওয়া করে একজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। তবে বাকি দুইজন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এসআই শাকিলের এমন দায়িত্বশীল ও সাহসী ভূমিকার জন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তিনি যেমনভাবে কর্তব্যনিষ্ঠা ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে অপরাধ দমনে উদাহরণ স্থাপন করেছেন, তেমনি আমরা চাই—বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য যেন তার মতোই নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেন। এমন কর্মকর্তাদের কারণেই দেশ থেকে একদিন দুর্নীতি, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।