মাদক মুক্ত সমাজ বিনির্মাণে মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা (Zero Tolerance) অবলম্বনে জেলা পুলিশ,নেত্রকোণা বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় …
গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।
১৮.০৩.২০২৬ খ্রি. জনাব মোঃ তরিকুল ইসলাম,পুলিশ সুপার,নেত্রকোণা মহোদয়ের দিকনির্দেশনায় নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। সাইফুল ইসলাম (৪০), পিতা-মৃত ফজল হক, মাতা-সুফিয়া আক্তার, সাং-নোয়াগাও, থানা-দুর্গাপুর, ২। আলমগীর হোসেন (৩৫), পিতা-মৃত আব্দুল হেকিম, মাতা-আম্বিয়া খাতুন, সাং-রামপুর কুবরিয়াকান্দা, থানা-কলমাকান্দা, ৩। হাবিবুর রহমান (২৫), পিতা-মৃত সদর উদ্দিন, মাতা-মরিয়ম আক্তার, সাং-বেতুয়া, থানা-কলমাকান্দা, সর্ব জেলা-নেত্রকোণা’দের’কে অদ্য ইং ১৮.০৩.২০২৬ তারিখ নেত্রকোনা মডেল থানাধীন রাজুর বাজার ব্রীজের উপর থেকে ৩০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদসহ আটক করে । উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।