নেত্রকোনায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ কামরুল হাসান।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলমাকান্দা উপজেলা শাখার সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস শেখের নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।
এ সময় তাঁর উদ্যোগে দুই হাজারের বেশি সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়। পবিত্র ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, মো. ইদ্রিস শেখ দীর্ঘ এক যুগ ধরে প্রতিবছর ঈদ উপলক্ষে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করে আসছেন। তাঁর এ উদ্যোগে প্রতিবছরই বহু সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন।