সংবাদ শিরোনাম :
জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে।
নেত্রকোণা সদরে ৩হাজার ৫শ লিটার জ্বালানি তেল জব্দ। নেত্রকোণা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে অভিযান চালিয়ে ৩হাজার ৫শ লিটার ডিজেল জব্দ ও ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

নেত্রকোণা সদরে ৩হাজার ৫শ লিটার জ্বালানি তেল জব্দ। নেত্রকোণা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে অভিযান চালিয়ে ৩হাজার ৫শ লিটার ডিজেল জব্দ ও ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

নেত্রকোণা সদরে ৩হাজার ৫শ লিটার জ্বালানি তেল জব্দ।

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।

নেত্রকোণা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে অভিযান চালিয়ে ৩হাজার ৫শ লিটার ডিজেল জব্দ ও ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার সন্ধ্যায় ঐ বাজারের মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকানে এই অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।

এব্যাপারে নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৬(ক) লঙ্ঘনের অপরাধে ২০(১) ধারা মতে এই অর্থদণ্ড প্রদান করেন এবং মজুদকৃত অবৈধ ৩ হাজার ৫০০ লিটার ডিজেল স্থানীয় দুজন মেম্বারের জিম্মায় নিয়ে নিকটস্থ ফিলিং স্টেশনে সর্বসাধারণের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

জেলা প্রশাসক আরও জানান, নেত্রকোণা জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে দিনব্যাপী জেলার সকল ফিলিং স্টেশন মনিটরিং করা হয়। পাশাপাশি সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলার সকল ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা