কলমাকান্দা উপজেলা পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ছাত্রনেতা ও সাংবাদিক মোঃ বদরুজ্জামান টিটু
নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ কামরুল হাসান।
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা ৩নং পোগলা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রনেতা ও দৈনিক জনতার বার্তা গাজীপুর জেলার বিশেষ প্রতিনিধি তিনি পোগলা ইউনিয়নের মোঃ সুরুজ আলী মন্ডলের সুযোগ্য পুত্র ও দৈনিক জনতার বার্তা অনলাইন নিউজ পোর্টাল এর বর্তমান পরিচালক ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন তিনি। ঘোষণার পর থেকেই এলাকায় গণসংযোগ শুরু করেছেন টিটু মন্ডল । এ সময় সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
টিটু মন্ডল বলেন, “ছাত্র রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি। বর্তমানে ৩নং পোগলা ইউনিয়নের মানুষ নেতৃত্বে পরিবর্তন চায়। তাই আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি।”
নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে তিনি জানান, নির্বাচিত হলে ৩নং পোগলা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম জোরদার করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। পাশাপাশি রাস্তা-ঘাট,ব্রীজ,সরকারি খাশ জমি অবমুক্ত করা, গরীব অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করা ও দূর্নীতি মুক্ত সমাজ গড়া, শালিশ- দরবারে ঘুষ বাণিজ্যে ও নিরীহ মানুষের উপর অত্যাচার জুলুম করা, কৃষকের ডিজেলও সারের সিন্ডিকেট এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো,চাঁদাবাজি বন্ধ করা ও ছাত্র সমাজের শারীরিক মানসিক সুস্থ রাখার জন্য প্রতি ওয়ার্ড এ খেলার মাঠ,সারা ইউনিয়নের যতগুলো কবরস্থান উন্নায়ন করা,ইউনিয়ন প্রতিটি মসজিদ- মাদ্রাসা,মন্দির- পূজা মন্ডব সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টান উন্নয়ন করা, হাট- বাজার,সকল সরকারি স্কুলের বাউন্ডারি ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার লক্ষ্যে অঙ্গিকার করেছেন।