সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক।

নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক।

নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক।

নেত্রকোনা জেলা প্রতিনিধি
মোছাঃ রুমানা আক্তার।

দূর্গাপুর পৌর এলাকার বুরুঙ্গা ভাঙ্গা ব্রীজ নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হাফিজুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিক নির্দেশনায় দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান এর সার্বিক তত্বাবধানে এস আই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম আজ সোমবার সকাল সাড়ে ৫ টায় দূর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রীজ নামক এলাকা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, দূর্গাপুর উপজেলা চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আওয়ালের পুত্র নাসির উদ্দীন (২৮) ও তারা মিয়ার পুত্র আলী আকবর (২৫)।
থানার এস আই নুরুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা পর আসামীদেরকে সোমবার বিকালে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা