সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
শুনই উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনে রংয়ের কাজে অনিয়মের অভিযোগ।

শুনই উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনে রংয়ের কাজে অনিয়মের অভিযোগ।

শুনই উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনে রংয়ের কাজে অনিয়মের অভিযোগ।

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।

কলমাকান্দা উপজেলার শুনই উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনে রংয়ের কাজকে কেন্দ্র করে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে নির্মিত ভবনটিতে শুরু থেকেই নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন ছিল। বালু, কংক্রিট ও রড ব্যবহারে নিম্নমানের উপকরণ ব্যবহারসহ বিভিন্ন নির্মাণ ত্রুটির কারণে ভবনের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, এসব ফাটল মেরামতের পরিবর্তে তার ওপরেই তড়িঘড়ি করে রংয়ের কাজ করা হচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো, যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রস্তুতিমূলক কাজ ছাড়াই নিম্নমানের রং ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এছাড়া রংয়ের কাজে নিয়োজিত শ্রমিকদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ছাড়া ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে দেখা গেছে, যা শ্রমিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে।
স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের মতে, সরকারি অর্থায়নে নির্মিত স্থাপনায় এমন অনিয়ম চলতে থাকলে রাষ্ট্রের সম্পদের অপচয় হবে এবং ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির সৃষ্টি হতে পারে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা