ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন।
কলমাকান্দা (নেত্রকোনা),
৩০ জুন: নেত্রকোনার কলমাকান্দা বাজারের নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কলমাকান্দা থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ সিসি ক্যামেরাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও সহযোগিতায় এবং কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির বাস্তবায়নে এ প্রকল্পটি সম্পন্ন হয়।
বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো—কলমাকান্দা সরকারি কলেজ এলাকা, উপজেলা মোড়, এতিমখানা বাজার, ঘোষপাড়া খাল, ট্রলার ঘাট, রেন্ট্রিতলা, থানা মোড়সহ বিভিন্ন পয়েন্টে মোট ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বাজার এলাকার সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সহ-সভাপতি আনিসুর রহমান পাঠান বাবুল, ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. আর. নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলাইমান হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম, ব্যবসায়ী নূরে আলম, জাফর আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।