সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
বারহাট্টায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বারহাট্টায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

ষ্টাফ রিপোর্টার নেত্রকোণা।
মো:কামরুল হাসান।

নেত্রকোণার বারহাট্টায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারণায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠন বারহাট্টা উপজেলা শাখার উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সফল করার জন্যে সকাল থেকে বারহাট্টা উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ স্ব- স্ব ব্যানারে গোপালপুর পশ্চিম বাজার গরুহাট্টায় এসে জমায়েত হোন। বারহাট্টা পশ্চিম বাজার গরুহাট্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বারহাট্টা উপজেলার শাখার সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আলহাজ আশিক আহম্মেদ কমলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা বিএনপি’র সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত ডাঃ মোঃ আনোয়ারুল হক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজাত, সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান খান দুদু, বর্তমান জেলা কৃষকদের সভাপতি সালাহ উদ্দিন খান মিলকী । এছাড়াও জেলা ও বারহাট্টা উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । সমাবেশ শেষে গরুহাট্টা থেকে মিছিল বের হয়ে বারহাট্টা পূর্ব বাজারে এসে শেষ হয়।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা