সংবাদ শিরোনাম :
জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে।
নোয়াখালী জেলায় নবাগত পুলিশ সুপার টি.এম মোশারফ হোসেন যোগাযোগ করেছেন।

নোয়াখালী জেলায় নবাগত পুলিশ সুপার টি.এম মোশারফ হোসেন যোগাযোগ করেছেন।

নোয়াখালী জেলায় নবাগত পুলিশ সুপার টি. এম মোশাররফ হোসেন দায়িত্বভার গ্রহণ

বিশেষ প্রতিনিধি

ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নোয়াখালীর নবনিযুক্ত পুলিশ সুপার জনাব টি. এম মোশাররফ হোসেন মহোদয় দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার সকালে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক মহোদয়ের কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পূর্বে নোয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং সকলের সহযোগিতায় দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, জনাব টি. এম মোশাররফ হোসেন ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা