*প্রেস বিজ্ঞপ্তি*
গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।
গত ১৩/১২/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকার সময় উত্তরা বিএনএস সেন্টারের সামনে ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলির প্রতিবাদে মানবনবন্ধনে অংশগ্রহন শেষে একই তারিখ অনুমান ১৯:৩০ ঘটিকার সময় উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরস্থ্য মুক্তিযোদ্ধা মার্কেটে জুলাই রেভেলস এর প্রধান কার্যালয়ের সামেন আসামীগণ দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ নিয়ে অতর্কিত হামলা করে এবং একপর্যায়ে মামলার ১নং আসামী আলতাফ জুলাই রেভেলস এর সদস্য ইউসুফ আলী রেদোয়ানকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুত্বর জখম করে, অফিস ভাংচুর ও ভয়ভীতি প্রদর্শন করে স্থান ত্যাগ করে। উক্ত ঘটনায় জুলাই রেভেলস এর সদস্য ইউসুফ আলী রেদোয়ান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা রুজু করেন।
এরই ধারাবাহিকতায় ইং ১৬/১২/২০২৫ তারিখ ০২:৪৫ ঘটিকার সময় র্যাব-১, উত্তরা, ঢাকার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুলাই রেভেলস এর সদস্য হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ আলতাফ @ ঠোঁট কাটা আলতাফ (৪৬), পিতা- মোঃ নায়েব আলী, মাতা- আনোয়ারা বেগম, সাং- বাসা নং ৩৩, ফায়দাবাদ, ট্রান্সমিটার আজমেরী গার্মেন্টস এর উত্তর পার্শ্বে, থানা- দক্ষিণখান, ডিএমপি, ঢাকা এবং মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী- ২। সাইফুল ইসলাম (৩৭), পিতা- মৃত আঃ জব্বার, মাতা- রেজিয়া বেগম, সাং- শুহিলপুর, খান শুহিলপুর, থানা- হাজিগঞ্জ, জেলা- চাঁদপুর, বর্তমান ঠিকানা- পশ্চিম বাগিচাগড়, থানা- কুমিল্লা সদর, জেলা- কুমিল্লা, আসামী- ৩। মোঃ আমির হোসেন ফিরোজ (৪৭), পিতা- আবুর হোসেন @ আঃ হাশেম, সাং- বড়দলি, দৌলতখান, থানা- দৌলতখান, জেলা- ভোলা, বর্তমান ঠিকানা- গোয়ালটেক (ফায়দাবাদ), জনৈক রজনের বাড়ির ভাড়াটিয়া, থানা- দক্ষিণখান, ডিএমপি, ঢাকা’দেরকে জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্প নগরী এলাকা হতে গ্রেফতার করা হয়।
*আসামী- মোঃ আলতাফ @ ঠোঁট কাটা আলতাফ (৪৬) এর মামলা সমূহঃ*
(১) দক্ষিণখান থানার মামলা নং ১৪ তারিখ ১০/০৪/২০১১ ইং ধারাঃ ১৯(১) এর ৩(খ)/১৯(১) এর ৯(ক)/ ২৫/১৯(৪) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।
(২) দক্ষিণখান থানার, এস জিআর নং-বিমানবন্দর থানার মামলা নং ৬৪(১১)১৩ তারিখ ০৫/০৪/২০২২ ইং ধারাঃ ১৪৩/১৪৮/১৪৯/ ৪৩৬/ ৪২৭/৫০৬/১০৯ পেনাল কোড।
(৩) দক্ষিণখান থানার মামলা নং ০১ তারিখ ০১/০৩/২০১৬ ইং ধারাঃ ১৪৩/৩২৫/ ৩২৬/৩০৭/৫০৬ পিসি
(৪) দক্ষিণখান থানার মামলা নং ১০ তারিখ ১৩/০৮/২০১৭ ইং ধারাঃ ১৯-ধ ১৮৭৮ সালের অস্ত্র আইন।
(৫) দক্ষিণখান থানার মামলা নং ৩০ তারিখ ১৭/০৫/২০১৭ ইং ধারাঃ ৩৯৫/৩৯৭ পেনাল কোড ।
(৬) দক্ষিণখান থানার মামলা নং ০৬ তারিখ ০৯/০৬/২০২০ ইং ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩২৬/৫০৬ পিসি
(৭) দক্ষিণখান থানার মামলা নং ২০ তারিখ ০৮/১১/২০২০ ইং ধারাঃ ১৪৩/৪৪৮/ ৪৩৫/৪২৭/৫০৬ পিসি
(৮) দক্ষিণখান থানার মামলা নং ৪১ তারিখ ২২/০৫/২০২২ ইং ধারাঃ ১৪৩/৩৪১/ ৩২৩/৩২৬/৩০৭/ ৩৭৯/৫০৬ পেনাল কোড।
(৯) দক্ষিণখান থানার স্মারক নং-২১১৯, তারিখ ২২/০৫/২০২২ ইং এস আর নং উত্তরা পূর্ব থানার মামলা নং-২৬(১১)১৩ ধারাঃ ১৪৩/১৭৪/৪২৭/৩৪ পেনাল কোড।
(১০) দক্ষিণখান থানার মামলা নং ৫ তারিখ ০৩/১২/২০২৩ ইং ধারাঃ ১৪৩/৩৪১/ ৩২৩/৩২৪/৩২৫/ ৩০৭/৫০৬ পেনাল কোড।
(১১) বিমানবন্দর থানার মামলা নং/৬৪(১১)১৩, তারিখ- ০৫ এপ্রিল, ২০২২; ধারা- ১৪৩/১৪৭/১৪৯/৪৩৬/৪২৭/৫০৬/১০৯ পেনাল কোড-১৮৬০।
(১২) দক্ষিণখান থানার এফআইআর নং-১৩/২১২, তারিখ- ১৭ জুন, ২০২০; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩২৬/ ৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০।
(১৩) উত্তরা পশ্চিম থানার এফআইআর নং-১১, তারিখ- ০৩ মে, ২০২৪; ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৪২৭/৩৮০/৫০৬পিসি।
(১৪) উত্তরা পূর্ব থানার এফআইআর নং-৩, তারিখ- ০২ সেপ্টেম্বর, ২০২৪ ধারা- ১৪৩/১৪৭/১৪৮/৩০২/১০৯/১১৪/৩৪ পিসি
(১৫) উত্তরা পূর্ব থানার এফআইআর নং-১৯, তারিখ- ২৬ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৩/১৪৭/১৪৮/৩০২/১০৯/১১৪/৩৪ পিসি।
(১৬) উত্তরা পূর্ব থানার মামলা নং- ০৬, তারিখ- ১৪/১২/২০২৫খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৮/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।