সংবাদ শিরোনাম :
জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে।
৮ দফা দাবিতে গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ।

৮ দফা দাবিতে গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ।

Oplus_131072

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।

৮ দফা দাবিতে গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ।

উচ্চশিক্ষার অধিকারসহ ৮ দফা দাবিতে গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে গাজীপুরের সালনা ব্রিজ এলাকায় এই ব্লকেড কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারীরা জানান, ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছেন। দ্রুত এই বৈষম্য দূর করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দক্ষ শিক্ষক নিয়োগ, চাকরিতে দশম গ্রেড বাস্তবায়ন এবং প্রতিবছর ধারাবাহিক নিয়োগের ব্যবস্থাসহ মোট আটটি দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে সদর থানা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা