সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
কার তল্লাশি করে তিনি ১৫ বস্তা বিদেশি মদ (মোট ২৫২ বোতল) উদ্ধার করেন।

কার তল্লাশি করে তিনি ১৫ বস্তা বিদেশি মদ (মোট ২৫২ বোতল) উদ্ধার করেন।

অভিনন্দন সার্জেন্ট আরিফ (১৭ ব্যাচ), তেজগাঁও ট্রাফিক জোন,ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কাওরান বাজারে ডিউটির সময় সিগনাল অমান্যকারী একটি প্রাইভেট কার তল্লাশি করে তিনি ১৫ বস্তা বিদেশি মদ (মোট ২৫২ বোতল) উদ্ধার করেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি কোমর থেকে পিস্তল বের করার চেষ্টা করলেও সার্জেন্ট আরিফ তার বুদ্ধিমত্তা, সাহস ও পেশাদারিত্বের মাধ্যমে সফলভাবে তাকে আটক করতে সক্ষম হন।

একজন পুলিশ সার্জেন্টের মূল দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই ঘটনায় সার্জেন্ট আরিফ সেই দায়িত্বেরই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শারীরিক ফিটনেস, প্রশিক্ষণ ও মানসিক দৃঢ়তাই একজন দক্ষ পুলিশ সদস্যের শক্তি—যা তার কাজে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা