কালীগঞ্জে ব্রীজের নীচ থেকে যুবকের লা*শ উদ্ধার।
গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।
গাজীপুরের কালীগঞ্জে কোরুইল্লার টেক ব্রীজের নীচ থেকে ইলিয়াস (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কোরুইল্লার টেক ব্রিজ থেকে উদ্ধারকৃত লা*শটি জামালপুর ইউনিয়নের ছৈলাদি এলাকার শরীফের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।