সংবাদ শিরোনাম :
জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে।
টিকটক পরিচয়ে ফাঁদ, দেখা করার কথা বলে অপহরণ ও মুক্তিপণ-কালিয়াকৈরে প্রতারক আফরিন সহ -চক্র গ্রেপ্তার!

টিকটক পরিচয়ে ফাঁদ, দেখা করার কথা বলে অপহরণ ও মুক্তিপণ-কালিয়াকৈরে প্রতারক আফরিন সহ -চক্র গ্রেপ্তার!

টিকটক পরিচয়ে ফাঁদ, দেখা করার কথা বলে অপহরণ ও মুক্তিপণ-কালিয়াকৈরে প্রতারক আফরিন সহ -চক্র গ্রেপ্তার!

মোঃ আদনান হাসান টিটু
গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে ব্যবহার করে প্রতারণা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত চক্রটি দীর্ঘদিন ধরে টিকটকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে দেখা করার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের নির্দিষ্ট স্থানে ডেকে এনে আটকে রাখা হতো। এরপর ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের ফোন করে প্রাণনাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।

সম্প্রতি এই চক্রের ফাঁদে পড়ে একজন ভুক্তভোগীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় কোনাবাড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে পুলিশ নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছে,

অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইন সম্পর্ক, হঠাৎ দেখা করার সিদ্ধান্ত এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা