সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
বারহাট্টা কৃষি ব্যাংকের ব্যবস্থাপকের দৌরাত্ম্যে  গ্রাহক হয়রানি চরমে: প্রতিকার চান গ্রাহকরা।

বারহাট্টা কৃষি ব্যাংকের ব্যবস্থাপকের দৌরাত্ম্যে  গ্রাহক হয়রানি চরমে: প্রতিকার চান গ্রাহকরা।

বারহাট্টা কৃষি ব্যাংকের ব্যবস্থাপকের দৌরাত্ম্যে  গ্রাহক হয়রানি চরমে: প্রতিকার চান গ্রাহকরা।

নেত্রকোনা জেলা প্রতিনিধি
মোঃ কামরুল হাসান।

নেত্রকোনায় ব্যাংকে লোন নিতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলে কৃষি ব্যাংক বারহাট্টা উপজেলা শাখার ফিল্ড অফিসার মোঃ জালাল মিয়া ও কৃষি ব্যাংক বারহাট্টা উপজেলা শাখার ব্যবস্থাপক আল বাড়ী উল মোসাদ্দের এর নামে বারহাট্টার আমলী আদালতে মামলা [সি.আর.  নং- ৪৯ (১) ২০২৬ ] দায়ের করেছেন বারহাট্টা উপজেলার ডেমুরা গ্রামের মৃত আঃ রশিদ তালুকদারের ছেলে কামাল তালুকদার।

  মামলাসূত্রে জানা যায়, কামাল তালুকদারের গরুর খামার ও ফিসারির নামে কৃষি ব্যাংকের বারহাট্টা উপজেলা শাখায় সি.সি লোন রয়েছে।
 এ লোনটিকে পুনরায় ৫০ লক্ষ টাকায় বাড়িয়ে দেয়ার শর্তে ৩ লক্ষ টাকা ঘুষ নেন সিনিয়র অফিসার মোঃ জালাল মিয়া ও কৃষি ব্যাংক বারহাট্টা উপজেলা শাখার ব্যবস্থাপক আল বাড়ী উল মোসাদ্দের।

  ভুক্তভোগী কামাল তালুকদার জানান, তার খামারের ২টি গরু বিক্রি করে ৩ লক্ষ টাকা ব্যাংক কর্মকর্তাদের ঘুষ দেন। টাকা দেওয়ার পরও লোন না দেওয়ায় দেয়া টাকা ফেরত চাইলে কোন টাকা তারা ফেরত দেয়নি এমনকি লোন দিতেও অস্বীকৃতি জানায়। তাই তিনি মামলা করেছেন। তিনি আরো জানান, তিনি  শুধু একাই ভুক্তভোগী নন, অধিকাংশ গ্রাহকদের সাথেই প্রতারণা করেন এই ব্যাংক কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে কৃষি ব্যাংকে অভিযুক্ত কর্মকর্তাদের স্বাক্ষাতকার নিতে গেলে দেখা যায়, সাহতা ইউনিয়নের আব্দুল জলিল নামে এক গ্রাহকের সাথে বাকবিতন্ডায় লিপ্ত অভিযুক্ত কর্মকর্তারা। কারন জানতে চাইলে ভুক্তভোগী গ্রাহক বলেন, ১০ টাকা সুদ হলে তারা ২০ টাকা লিখে চিঠি পাঠায়। কোন নিয়মশৃঙ্খলা এরা মানেনা। এই ম্যানেজার আর জলিল মিলে আমাদের হয়রানির মধ্যে রেখেছে। 

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন চিঠিতে তারা একটু বেশী লেখেন, কারন গ্রাহকরা চিঠি পাওয়া মাত্রই তো টাকা দিয়ে দেন না। তাই একটু বেশী লেখেন তারা। পাশাপাশি কামাল তালুকদারের কাছ থেকে ঘুষ নেননি বলে দাবি করেছেন। 

এদিকে কৃষি ব্যাংকের মত প্রতিষ্ঠানে গ্রাহকদের সাথে প্রতারণা ও এমন দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা