সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
তারাকান্দায় এসিল্যান্ড কার্যালয়ে খারিজে টাকা নেওয়ার অভিযোগ সেবায় চরম ভোগান্তি…।

তারাকান্দায় এসিল্যান্ড কার্যালয়ে খারিজে টাকা নেওয়ার অভিযোগ সেবায় চরম ভোগান্তি…।

তারাকান্দায় এসিল্যান্ড কার্যালয়ে খারিজে টাকা নেওয়ার অভিযোগ সেবায় চরম ভোগান্তি…।

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নামজারি ও খারিজ করতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে, প্রতি খারিজে দুই হাজার টাকা নেওয়া হচ্ছে—এমন অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, মিসকেস, নামজারি ও জমা-খারিজ সংক্রান্ত কাজে দিনের পর দিন ঘুরেও সেবা মিলছে না, গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে আব্দুল বারেক ও তার দুই ছেলে একসঙ্গে নামজারি আবেদন করেন, আবেদনের পর ‘ফাস্ট অর্ডার’ হলেও ৫নং বালিখা ইউনিয়ন ভূমি অফিসে গেলে নায়েব আবু তাহের এস.এ তালিকায় আংশিক খাস দেখিয়ে আবেদনটি বাতিল করেন, পরদিন সেটি নামঞ্জুর হয়।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) এস.এস. নাজমুল ছালেহীনের সঙ্গে দেখা করলে তিনি সার্ভেয়ার রিপোর্ট চেয়ে পুনরায় আবেদন করতে বলেন, ২৬ অক্টোবর ২০২৫ তারিখে সার্ভেয়ার রিপোর্টের জন্য আবেদন করা হলে কানুনগো মজিবুর রহমান ও সার্ভেয়ার সাইমা নাঈম মুজুমদা সরেজমিনে তদন্তে গিয়ে জমিটি সম্পূর্ণ কৃষিজমি এবং বাস্তবে কোনো খাস বা হালট না থাকার সত্যতা পান বলে জানান আবেদনকারীকে, তবে রিপোর্ট দেওয়ার জন্য সারে নয় হাজার টাকা নেওয়া হলেও তিন মাস পার হলেও এখনো রিপোর্ট হাতে পাননি বলে অভিযোগ করেন আব্দুল বারেক।

২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পুনরায় এসিল্যান্ডের সঙ্গে দেখা করলে তিনি প্রথমবার দেখা হচ্ছে বলে মন্তব্য করেন, যা শুনে হতবাক হই আমরা, পরে আবেদন কপিতে “বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ” মর্মে লিখে দেন, যোগাযোগ করি সার্ভেয়ার সাথে তিনি বলেন এটা আমি পারবো না আপনারা এসিল্যান্ড স্যারের সাথে যোগাযোগ করেন, এটা আমি করতে পারবো না।

আব্দুল বারেক জানান, ঢাকিরকান্দা মৌজার নামজারি খতিয়ান নং ১৭৮৬, দাগ নং ২০১৭-এর ০.২৭০০ একর জমি তিনি ০১.০৯.২০২১ তারিখের ৩৫৪১ নং দলিলমূলে ক্রয় করেন, সংশ্লিষ্ট এস.এ ও বি.আর.এস রেকর্ড অনুযায়ী জমিটি ব্যক্তিমালিকানাধীন হিসেবে চূড়ান্ত রেকর্ডভুক্ত হয়েছে, তবুও এস.এ দাগে খাস দেখিয়ে তার নামজারি বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি, তার প্রশ্ন—যেখানে পুরো ৯১ শতাংশ জমিই ব্যক্তির নামে রেকর্ড, সেখানে তিনি কেন খারিজ পাচ্ছেন না।

এদিকে অভিযোগ উঠেছে, উপজেলা ভূমি অফিসে প্রতি নামজারিতে অফিস সহকারী নাজির সানিয়া ও রোমেলার মাধ্যমে (এল-আর) দুই হাজার টাকা করে নেওয়ার পর খারিজে স্বাক্ষর করে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা