ডিবি পুলিশের পৃথক অভিযানে *৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার*
গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।
মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার *কোতোয়ালী মডেল থানাধীন বেরিবাধ থানাঘাট এলাকা হতে* ০১ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ ২২.২০ ঘটিকায় *২৯০ পিস ইয়াবা* ট্যাবলেট, মূল্য অনুমান ১,৪৫,০০০/-টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী *১। মোঃ সাদ্দাম হোসেন ওরফে সাদেক (২৭)* পিতা-দুলাল হোসেন, মাতা-ফরিদা বেগম, সাং-বেরিবাধ থানাঘাট বস্তি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, *
*২। মোঃ রসুল মিয়া (২৬)*, পিতা-মোঃ গোলাপ হোসেন ফকির, মাতা-ফলেছা খাতুন, সাং-কন্দর্পপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-বেরিবাধ থানাঘাট (জনৈক সাজু এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ,
*৩। মোঃ মুন্না মিয়া (২৬)*, পিতা-মোঃ মুনসুর মিয়া, মাতা-মোছাঃ বেলী, সাং-বেরিবাধ থানাঘাট বস্তি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী *১। মোঃ সাদ্দাম হোসেন ওরফে সাদেক (২৭) এর বিরুদ্ধে ১০ টি মামলা* ও *২। মোঃ রসুল মিয়া (২৬) এর বিরুদ্ধে ১টি মামলা* এবং *৩। মোঃ মুন্না মিয়া (২৬) এর বিরুদ্ধে ১টি মামলা* রহিয়াছে।
অপর একটি সফল অভিযানে
ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন *কৃষ্টপুর এলাকা হতে* ১ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ ২৩.৪০ ঘটিকায় *৬০০ পিস ইয়াবা ট্যাবলেট*, মূল্য অনুমান ৩,০০,০০০/-টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী *১। মোঃ আকবর হোসেন (৩২)* পিতা-মৃত আক্তার হোসেন, মাতা-বানু বেগম, সাং-কৃষ্টপুর দৌলতমুন্সি বাইলেন (জনৈক দুলাল মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।