সংবাদ শিরোনাম :
জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে।
কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম।

কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম।

কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম।

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু

গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড-এর স্যাম্পল সেকশন থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি’র গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট। এ ঘটনায় ফ্যাক্টরির কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়াম (১৯), পিতা-ওসমান গণি, গ্রাম-রতনপুর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা থেকে ১৫ মার্চ ভোর ৬টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরচক্র সিসি ক্যামেরার এনভিআর রেকর্ডিং সিস্টেম বন্ধ করে সুকৌশলে স্যাম্পল সেকশন থেকে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

এ ঘটনায় ফ্যাক্টরি কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি সিআইডিকে অবহিত করা হয়। পরবর্তীতে সিআইডি গাজীপুর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন ও ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে ফ্যাক্টরির কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়াম (১৯)-এর সংশ্লিষ্টতা পাওয়া যায়।

পরে গত ২ এপ্রিল রাতে সিআইডি অভিযান চালিয়ে আসামির দেখানো মতে তার ভাড়া বাসা এবং ঘটনাস্থলের পাশের জরুরি সিঁড়ির সানশেডের ওপর থেকে চুরি যাওয়া ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে অনলাইনের মাধ্যমে চুরি করা কিছু সরঞ্জাম বিক্রি করেছে। তার কাছ থেকে বিক্রির ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল বলে স্বীকার করেছে। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৬টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা নং-০৮, তারিখ ৩ এপ্রিল ২০২৬, ধারা ৩৮১/৪১১ পেনাল কোডে মামলা রুজু হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডি’র গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট তদন্ত করছে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা