সংবাদ শিরোনাম :
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে। সরকারি হালটের গাছ কাটা অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানি অভিযোগ ববি নামে সরকারি কর্মকর্তা বিরুদ্ধে মালিকানা জমি দখলের চেষ্টায় প্রভাবশালীদের বেপরোয়া তাণ্ডব ঢাল হিসেবে নারী আদালতে মামলা। মালিকানা জমি দখলের চেষ্টায় প্রভাবশালীদের বেপরোয়া তাণ্ডব ঢাল হিসেবে নারী। কলমাকান্দায় মজিবুর মাস্টারের অর্থ আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলাঃ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের
সিএনজির পেছনে কৌশলে লুকানো গাঁজা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ একজন আটক–।

সিএনজির পেছনে কৌশলে লুকানো গাঁজা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ একজন আটক–।

সিএনজির পেছনে কৌশলে লুকানো গাঁজা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ একজন আটক–।

নেত্রকোনা জেলা স্টাফ রিপোর্টার
মোঃ আরিফুল ইসলাম আরিফ।

কেন্দুয়া থানাধীন গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা-সান্দিকোনাগামী রোডের দামিনা মোড়স্থ জাকির হোসেন নামক ব্যক্তির মুদির দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , নেত্রকোণার সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক এর নেতৃত্বে একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্হল থেকে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে ২৮ (আটাশ) কেজি গাঁজা সহ ০১ (এক) জনকে আটক করা হয়। আকাশি রংয়ের পলিথিনের উপর খাঁকি রংয়ের স্কচটেপ দ্বারা মোঁড়ানো ১৩ (তেরো) টি পোটলায় গাঁজা ২৭(সাতাশ) কেজি এবং অপর একটি পোটলায় গাঁজা ০১ (এক) কেজিসহ মোট ২৮ (আটাশ) কেজি গাঁজা যার অবৈধ বাজার মূল্য (২৮x৩০,০০০)=৮,৪০,০০০/- (আট লক্ষ চল্লিশ হাজার) টাকা।
নম্বরবিহীন চাবিযুক্ত সবুজ রংয়ের সিএনজি চালিত অটো রিক্সা গাড়ি ০১ (এক) টি। যার বাজার মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা।

সেই সাথে সিমযুক্ত OPPO নামক A95 মডেলের মোবাইল ফোন সেট ০১ (এক) টি। সিম নং ০১৭২১ ৫৫৫৫৭৩ যার IMEI 867301051186439. যার বাজার মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা।

আলামতসমূহের সর্বমোট বাজার মূল্য (৮,৪০,০০০+৫,০০,০০০+২৪,০০০)=১৩,৬৪,০০০/- (তের লক্ষ চৌষট্টি হাজার) টাকা। মাদক কারবারি মোঃ জিল্লুর রহমান (৪৪)-গ্রেপ্তার, পিতা মৃত- মো: একদিল মিয়া, মাতা- রেজিয়া খাতুন,সাং- দক্ষিন নন্দরামপুর,ইউপি- নন্দরামপুর,ডাকঘর ছয়সুতি-২৩৪১, থানা- কুলিয়ার চর,জেলা- কিশোরগঞ্জ।
আসামীর বিরুদ্ধে সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন।

#ডিএনসি_নেত্রকোণা জেলা কার্যালয় মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারাবদ্ধ।
মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে। “মাদক কে না বলি, সুন্দর জীবন গড়ি।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা