সংবাদ শিরোনাম :
জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে।
নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ।

নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ।

নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ।

নেত্রকোনা জেলা প্রতিনিধি
মোঃ কামরুল হাসান।

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজারে বৃদ্ধা মহিলাকে মারপিট ও ফলজ বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক স্থানীয় বিএনপির ছাত্র নেতার উপরে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নেত্রকোণার জেলা প্রশাসকের কার্যালয়ে কাপাসাটিয়া গ্রামের বৃদ্ধ মহিলার মেয়ে তানিয়া আক্তারের এমন অভিযোগ দায় করেন।
সূত্র জানায়, বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের মোঃ নুর জামাল, সহযোগী একই গ্রামের মোঃ সোহরাব আল ও বুলবুল মিয়া ব্যক্তি ফাতেমা আক্তার নামে এক অসহায় বৃদ্ধাকে মারধর করে গুরুতরভাবে আহত করেছে। একই সাথে তারা বেআইনিভাবে বৃদ্ধার মালিকানাধীন প্রায় ৩ শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে।

 তার দায়েরকৃত অভিযোগে আরো উল্লেখ করেন যে, এ ধরনের কর্মকাণ্ড আইন-শৃঙ্খলার চরম অবনতি নির্দেশ করে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকারকে হুমকির মুখে ফেলে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার নিকট বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এবিষয়ে অভিযুক্ত নূরজামালের কাছে জানতে চাইলে তিনি জানান যে, বৃদ্ধা মহিলা বাজারে আসা লোকজনকে সবসময় গালিগালাজ করেন। ওইদিন আমাকে বৃদ্ধা ফাতেমা প্রথমে চড় মারেন, পরে রাগের মাথায় আমিও মেরেছি। আমি কয়েকটা গাছ কেটেছি, সবগুলো কাটিনি। আমি বাজার ইজারা নিয়েছি, ওই মহিলা বাজারের জায়গা জোরপূর্বক দখল করে আছেন। আমারা চাই বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক।

বৃহস্পতিবার ভুক্তভোগী ফাতেমা আক্তার নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের কাছে স্বশরীরে তার কার্যালয়ে উপস্থিত হয়ে এঘটনায় বিচার দাবি করেন।

এবিষয়ে জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে, তিনি জানান বিষয়টি খতিয়ে দেখে দ্রুত যথাযথ পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা