সংবাদ শিরোনাম :
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে। সরকারি হালটের গাছ কাটা অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানি অভিযোগ ববি নামে সরকারি কর্মকর্তা বিরুদ্ধে মালিকানা জমি দখলের চেষ্টায় প্রভাবশালীদের বেপরোয়া তাণ্ডব ঢাল হিসেবে নারী আদালতে মামলা। মালিকানা জমি দখলের চেষ্টায় প্রভাবশালীদের বেপরোয়া তাণ্ডব ঢাল হিসেবে নারী। কলমাকান্দায় মজিবুর মাস্টারের অর্থ আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলাঃ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের
নেত্রকোনায় এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯।

নেত্রকোনায় এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯।

নেত্রকোনায় এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯।

নেত্রকোনা জেলা প্রতিনিধি
মোঃ কামরুল হাসান।

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফাকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬৩ জনের নাম উল্লেখ করে এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে এই মামলাটি দায় করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে মাছুম মোস্তফার ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন। পরে পুলিশ বিষেশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেন। আসামিদের সবাই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মাছুম মোস্তফা একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করে উপজেলা সদরে ফিরছিলেন। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে যান গাড়িতে জ্বালানির জন্য। পরে গাড়ি রেখে ফিলিং স্টেশনেই মাগরিবের নামাজ আদায় করার জন্য যান। কিছুক্ষণ পর ১৫টির মতো মোটরসাইকেলে ২৫ থেকে ৩০ জন যুবক পাম্পে এসে মোটরসাইকেলে তেল নিতে চান এবং সেখানে হট্টগোল সৃষ্টি করেন। একপর্যায়ে তারা মাছুম মোস্তফার গাড়িতে ভাঙচুর চালান। এ সময় মাছুম মোস্তফা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতে চাইলে বিক্ষুব্ধ যুবকেরা তাকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখেন।

ভাঙচুরের ঘটনার ঘণ্টাখানেক পর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদারসহ পূর্বধলা থানা থেকে আরও পুলিশ সদস্য এসে সংসদ সদস্যকে সেখান থেকে উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়।

এরপর রাত ১০টার দিকে মাছুম মোস্তফা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন, হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।
পার্লামেন্টে নোটিশ দেব এবং হামলাকরীদের নাম উল্লেখ করব মাছুম মোস্তাফা
মামলার বিষয়টি জানতে চাইলে, মাছুম মোস্তফা জানান, গতকালকে সন্ধ্যায় পেট্রোল পাম্পে নামাজরত অবস্থায় তারা আমার গাড়ি ভাঙচুর করে। নামাজ শেষে বের হয়ে আমি এ বিষয়ে জানতে গেলে তারা আমার ওপর হামলা চালায়। মুসল্লিরা তখন আমাকে মসজিদের ভেতরে নিরাপদে রাখেন। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে আমাকে উদ্ধার করেন। ঘটনায় আমার ব্যক্তিগত সহকারী আল আমিন বাদী হয়ে থানায় মামলাটি দায় করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে, আবু তাহের তালুকদার জানান, আমি ঢাকায় ছিলাম। সংসদ সদস্যের ওপর হামলার বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদারকে ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি সামাল দিতে বলি। এখন শুনছি উল্টো আমাকে মামলার প্রধান আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, গত কয়েকদিন যাবত আমাদের এলাকায় উত্তেজনায় বিরাজ করছে। এর অন্যতম কারণ তারা সোশ্যাল মিডিয়াতে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছেন, যা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। এ নিয়ে গত দুই দিন পূর্বধলাতে বিক্ষোভ মিছিল হয়েছে। এরই জের ধরে গতকালকে হয়তো এ ধরনের আপত্তিকর ঘটনা ঘটেছে, যা কাম্য নয়।

মামলার বিষয়ে পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, মামলা দায়েরের পর ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা