সংবাদ শিরোনাম :
জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে।
বারহাট্টায় সরকারি হালটের গাছ কাটা ও বসতবাড়ীতে হামলার অভিযোগ।

বারহাট্টায় সরকারি হালটের গাছ কাটা ও বসতবাড়ীতে হামলার অভিযোগ।

বারহাট্টায় সরকারি হালটের গাছ কাটা ও বসতবাড়ীতে হামলার অভিযোগ।

নেত্রকোনা জেলা বিশেষ প্রতবনিধি
মোঃকামরুল হাসান।

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের গুমুরিয়া গ্রামের একটি সরকারি হালটের গাছ কর্তন ও বসতবাড়িতে হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ মাহবুব আলম নামে এক স্থানীয় বাসিন্দা। 

অভিযোগের ভিত্তিতে সরজমিনে গেলে, মাহবুব আলম জানান, আমার প্রতিবেশি মৃত মজম আলী ছেলে আয়নাল হক নামের ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ গুমুরিয়া এবং আসমা মৌজার সীমান্তবর্তী একটি সরকারি হালট জোরপূর্বক দখল করে আসছে।উক্ত সরকারি হালটের আমার বাড়ি সামুনে অংশে থেকে একটি আকাশমনি গাছ কেটে নিয়ে যাওয়া সময়। আমার পরিবারের পক্ষ থেকে আপত্তি জানালে লাঠিসোটা নিয়ে আমার বাড়ীতে হামলা চালায়। এমনকি আমার বসত ভিটা থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ারও হুমকী দেয়। সে দীর্ঘ দিন যাবৎ উক্ত সরকারি হালটের গাছ-গাছালি কেটে বিভিন্ন জায়গায় বিক্রয় করে দিয়ে আসছে। এ বিষয়ে আমরা প্রতিবাদ করলে আমার পরিবারের লোকজনের উপর হামলা চালায় ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। এ নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে দেন দরবারও হয়েছে। কিন্তু আয়নাল হক, তার স্ত্রী মজিদা আক্তার, তার মেয়ে নাজমা আক্তার, তার ছেলে মজিদ মিয়া দরবারের সিদ্ধান্ত অমান্য করে সরকারী হালট জোর পূর্বক দখলের চেষ্টা করে আসছে। এমতাবস্থায় অভিযোগকারীর পরিবার সহ আরও অন্যান্য পরিবারের লোকজনের যাতায়তের একমাত্র রাস্তাটি দখল মুক্ত করে চলাচলের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এবিষয়ে জানতে চাইলে আয়নাল হক ও তার স্ত্রী মজিদা আক্তার জানান, তারা গাছ কেটেছেন ঠিকই কিন্তু মাহবুব খারাপ লোক। সে তাদের সাথে জায়গা জমি নিয়ে ঝামেলা করে। 

এবিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম মোঠোফোনে জানান, অভিযোগ পেয়েছি, যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। 

এব্যাপারে বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি হালট দখল ও গাছ কাটার বিষয়টি আমরা যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ নিব।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা