সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
কলমাকান্দার মাদকের থাবায় বিপন্ন পাঁচকাটা গ্রাম, দ্রুত ব্যবস্থার দাবি এলাকাবাসীর*

কলমাকান্দার মাদকের থাবায় বিপন্ন পাঁচকাটা গ্রাম, দ্রুত ব্যবস্থার দাবি এলাকাবাসীর*

*কলমাকান্দার মাদকের থাবায় বিপন্ন পাঁচকাটা গ্রাম, দ্রুত ব্যবস্থার দাবি এলাকাবাসীর*

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামে মাদকের প্রভাব ভয়াবহ আকার ধারণ করেছে। নেশার ছোবলে জড়িয়ে পড়ছে কিশোর-তরুণরা। এলাকায় বাড়ছে বিশৃঙ্খলা, ধ্বংসের মুখে পড়ছে অনেক পরিবার। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাঁচকাটা গ্রামবাসী।

পাঁচকাটা গ্রামে গত কয়েক মাসে মাদকের সহজলভ্যতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অল্প বয়সী ছেলেরা সহজেই নেশার ফাঁদে পড়ছে। এর ফলে গ্রামে চুরি-ছিনতাই, মারামারি ও সামাজিক অস্থিরতা বেড়েছে।

আজ একজন মাদক বিক্রেতাকে আইনের আওতায় আনা হলেও, এর চেয়ে বড় বড় চক্র এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
*যারা এখনো আইনের বাইরে থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় পুরো গ্রাম ধ্বংসের দিকে চলে যাবে।
এলাকার যুব সমাজকে বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন গ্রামবাসী।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা