সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি।

নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি।

নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি।

নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ কামরুল হাসান।

নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলা বিভিন্ন এলাকার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর থেকেই কয়েকটি এলাকায় সহজেই মিলছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কলমাকান্দা উপজেলা পোগলা ইউনিয়নের গুতুরা, পোগলা,পাবই, কৈলাটি, রাণীগাঁও,মূলগাঁও,আমবাড়ি, চারুলিয়া, দীতপুর, শুনই মাছিয়াইল, সারার কোনা এলাকাসহ কলমাকান্দা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সন্ধ্যার পর থেকেই মাদক কেনাবেচা বেড়ে যায়। স্থানীয় সচেতন মহল বলছে, এসব এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র সক্রিয় থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসছে না। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া তরুণদের একটি অংশ সহজেই মাদকের সংস্পর্শে চলে আসছে, যা ভবিষ্যতের জন্য নাম প্রকাশে অনিচ্ছুক কয়ে উদ্বেগগত্তারিন্দা জানান, সন্ধ্যার পর অনেক স্থানে প্রকাশ্যেই সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায়। বিষয়টি প্রশাসনের নজরে থাকলেও দৃশ্যমান অভিযান খুব কম দেখা যায় বলে অভিযোগ করেন তারা।
এদিকে এলাকাবাসী দ্রুত মাদকবিরোধী অভিযান পরিচালনা, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং তরুণ সমাজকে রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

সচেতন মহলের মতে, পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা সম্ভব নয়।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা