সংবাদ শিরোনাম :
জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে।
কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক।

কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক।

কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক।

গাজীপুর জেলা বিশেষ প্রনিনিধি
মোঃ আদনান হাসান টিটু।
নেত্রকোনার কলমাকান্দায় ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ নাসির উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মে) ভোরে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গৌরীপুর জোড়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাসির উদ্দিন গৌরীপুর গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় সিলিন্ডারের ভেতর ও চালের বস্তায় করে ভারতীয় মদ পাচারের সময় তাকে আটক করা হয়। এ সময় ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়।
অভিযানে অংশ নেন এসআই ফেরদৌস আলম, এএসআই আল মামুন, এএসআই নজরুল ইসলাম, এএসআই মাজহারুলসহ সঙ্গীয় ফোর্স।
কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম জানান, মাদকের বিরুদ্ধে কলমাকান্দা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা