সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
সাড়ে ৩ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাড়ে ৩ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাড়ে ৩ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার।

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু

গাজীপুরের শ্রীপুরে ১০৭ বোতল অবৈধ বিদেশি মদসহ সুজন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩ লাখ টাকা প্রায়।

​শনিবার (২৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (মধ্যপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন ওই গ্রামেরই বাসিন্দা।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহীনুর আলম জানান, টেংরা মধ্যপাড়া গ্রামে গতকাল সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় কবির হোসেনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। ​র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুজন মিয়া পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির স্টোররুম থেকে ৯টি প্লাস্টিকের বস্তায় রাখা ১০৭ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করে র‌্যাব। ​স্থানীয়রা জানান, সুজন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছিল। তার গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা