সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
নেত্রকোণা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ।

নেত্রকোণা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ।

নেত্রকোণা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ।

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।

নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর একপাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ভিডিওতে রাতের আঁধারে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়। এছাড়া আগুন লাগার পর কয়েকজন যুবককে স্মৃতিস্তম্ভের বেদি থেকে নেমে যেতে দেখা যায়। ভিডিওতে কিছু স্লোগানের শব্দও শোনা যায়।
বুধবার সকালে স্মৃতিস্তম্ভে আগুন লাগার চিহ্ন দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
তবে ভিডিওটির সত্যতা এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা