সংবাদ শিরোনাম :
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট। নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ছে। নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন ‎কলমাকান্দা সদর পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকে বিরুদ্ধে। সরকারি হালটের গাছ কাটা অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানি অভিযোগ ববি নামে সরকারি কর্মকর্তা বিরুদ্ধে মালিকানা জমি দখলের চেষ্টায় প্রভাবশালীদের বেপরোয়া তাণ্ডব ঢাল হিসেবে নারী আদালতে মামলা। মালিকানা জমি দখলের চেষ্টায় প্রভাবশালীদের বেপরোয়া তাণ্ডব ঢাল হিসেবে নারী। কলমাকান্দায় মজিবুর মাস্টারের অর্থ আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলাঃ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিককে অপহরণ, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ।

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিককে অপহরণ, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ।

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিককে অপহরণ, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ।

নেত্রকোনা জেলা প্রতিনিধি
মোঃ কামরুল হাসান।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক সাংবাদিককে অপহরণ, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বারহাট্টা উপজেলার তিন ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে উল্লেখিত ব্যক্তিরা বারহাট্রা উপজেলার বাউসী ইউনিয়নের বাসিন্দা মোঃ কাসেম আলীর ছেলে ১ম মোঃ রিপন মিয়া, ২য় মোঃ সাফায়েত উল্লাহ পিতা মোঃ খালেক মিয়া ও মোঃ রহমত উল্লাহ পিতাঃ অজ্ঞাত গ্রাম সাধোয়ার কান্দা বাউসী ইউনিয়নের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে শুনই মুজিবনগর বাজার সড়কে বাড়ি ফেরার পথে সাংবাদিক ও স্থানীয় সমাজকর্মী বদরুজ্জামান টিটুর পথরোধ করে অভিযুক্তরা। পরে তাকে মারধর করে জোরপূর্বক একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে নির্জন স্থানে নিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ, সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়, মুখ ও গলায় কাপড় চেপে ধরে শ্বাসরোধ করে অজ্ঞান করে ফেলা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেওয়া হয় এবং লোহার রড দিয়ে হাঁটুতে আঘাত করা হয়। অভিযুক্তরা তার ব্যবহৃত একটি আইফোন, একটি অপো মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে পথচারীরা তাকে উদ্ধার করে শুনই বাজারে নিয়ে আসে। ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা শেষে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগও করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা