সংবাদ শিরোনাম :
সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে।
কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী।

কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী।

কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী।

কৃষক, জেলে, মাঝি ও সাধারণ মানুষের মুখে হাসি; ডেপুটি স্পিকারকে ধন্যবাদ ও শুভকামনা।

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল ইজারা না দিয়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পোগলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহাবুব জামিল রিপন। এ সিদ্ধান্তে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও সন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কলমাকান্দা-দুর্গাপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি-এর নির্দেশনায় এসব জলাশয় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ফলে স্থানীয় কৃষক, জেলে, মাঝি, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

স্থানীয়দের মতে, মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল স্থায়ীভাবে উন্মুক্ত থাকলে সাধারণ মানুষ মাছ আহরণ, কৃষিকাজ ও অন্যান্য জীবিকাভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে আয় বৃদ্ধি করতে পারবেন। এতে বহু পরিবারের জীবন-জীবিকা আরও স্বচ্ছল হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এলাকাবাসী মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের মানবিক ও জনগণমুখী উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কৃষক, জেলে, মাঝি, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ।

এদিকে, মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল বিষয়ে যদি কেউ নিজেকে বৈধ ইজারাদার হিসেবে দাবি করে থাকেন, তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে সরাসরি কলমাকান্দা-দুর্গাপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, এ বিষয়ে যেকোনো দাবি বা মতপার্থক্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হবে এবং সাধারণ মানুষের স্বার্থ অক্ষুণ্ন থাকবে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা