সংবাদ শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দাবি ১ কোটি টাকা চাঁদা। দুর্গাপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ বারহাট্টায় চুরির মামলায় দুই গরু উদ্ধার, গ্রেপ্তার আবুল মিয়া। দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা।
টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দাবি ১ কোটি টাকা চাঁদা।

টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দাবি ১ কোটি টাকা চাঁদা।

টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দাবি ১ কোটি টাকা চাঁদা

গাজীপুর প্রতিনিধি:

জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন, এক কোটি টাকা চাঁদা দাবি এবং গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে গাজীপুরের টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে শাহ সিমেন্টের ম্যানেজার আসিফ মাহমুদের সঙ্গে কাজ শেষে তিনি সেখানে অবস্থান করছিলেন। এ সময় ৪০ থেকে ৫০ জনের একটি দল মোটরসাইকেলসহ এসে তাঁর চোখ-মুখ বেঁধে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

রিপনের অভিযোগ, সেখানে তাঁকে এক কোটি টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়। পাশাপাশি মাদকবিরোধী সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, পরে তাঁকে অন্য একটি স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। ভবিষ্যতে হাজীর মাজার বস্তি এলাকার মাদক ও সন্ত্রাসসংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ কিংবা ফেসবুক লাইভ করলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে যায় অভিযুক্তরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর জ্ঞান ফিরে আসে বলে জানান তিনি।

এ বিষয়ে শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদ জানান, সাংবাদিক মহিন উদ্দিন রিপন তাঁর সঙ্গে অবস্থানকালে একদল অপরিচিত ব্যক্তি তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।”

সাংবাদিককে অপহরণ, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত এবং আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা