সংবাদ শিরোনাম :
ভ্যানের গোপন চেম্বারে থরে থরে বিদেশি মদ, পূর্বধলায় গ্রেফতার ১। টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দাবি ১ কোটি টাকা চাঁদা। দুর্গাপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ বারহাট্টায় চুরির মামলায় দুই গরু উদ্ধার, গ্রেপ্তার আবুল মিয়া। দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার।
ভ্যানের গোপন চেম্বারে থরে থরে বিদেশি মদ, পূর্বধলায় গ্রেফতার ১।

ভ্যানের গোপন চেম্বারে থরে থরে বিদেশি মদ, পূর্বধলায় গ্রেফতার ১।

ভ্যানের গোপন চেম্বারে থরে থরে বিদেশি মদ, পূর্বধলায় আটক ১

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোভ্যানের সিটের নিচে ও পেছনের গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৮৮ বোতল ভারতীয় বিদেশি মদসহ মো. আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পূর্বধলা উপজেলার বাড়হা বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে জারিয়া-শ্যামগঞ্জ সড়কের বাড়হা বোর্ড বাজার এলাকায় মাসুম টেলিকমের সামনে অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। প্রথমে সন্দেহজনক কিছু পাওয়া না গেলেও পরে ভ্যানটির ড্রাইভিং সিটের নিচে ও পেছনের অংশে তৈরি করা গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযানে মোট ৮৮ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করা হয়। এর মধ্যে সিটের নিচ থেকে ৪৬ বোতল ‘আইকনিক হোয়াইট’, পেছনের গোপন চেম্বার থেকে ২২ বোতল ‘রয়েল স্ট্যাগ’ এবং ২০ বোতল ‘ব্লেন্ডারস প্রাইড’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ প্রায় ৬৬ লিটার বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আটক মো. আনোয়ার হোসেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্দ্রকোনা গ্রামের আবু বক্কর ও মোছা. আনোয়ার খাতুনের ছেলে।

ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডিএনসির পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র: নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা