সংবাদ শিরোনাম :
সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে।
নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে।

নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে।

নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে।

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
মোঃ কামরুল হাসান।

নেত্রকোণায় এক নারী শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দেওয়া, শ্লীলতাহানির চেষ্টা, হুমকি ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও বাংলাদেশ আওয়ামী ওলামালীগের নেত্রকোণা জেলা কমিটির সদস্য সোলায়মান হোসেন এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী ওলামালীগের সদস্য মো: সোলায়মান হোসেন এর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে ইসলামী ফাউন্ডেশন নেত্রকোণা জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষিকা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মদিনা আক্তার নোয়াগাঁও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার একজন নিয়মিত শিক্ষিকা।আটপাড়া উপজেলার শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মো: সোলায়মান হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছেন এবং শ্লীলতাহানির চেষ্টা করছেন।অভিযোগে বলা হয়, অভিযুক্ত শিক্ষক নোয়াগাঁও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত থাকাকালেও অভিযোগকারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন এবং অশালীন কথাবার্তা বলতেন। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারলে তিনি সেখান থেকে চলে যান। এরপরও এই আওয়ামী ওলামালীগ নেতা অভিযোগকারীর শিক্ষিকা মদিনা আক্তারে স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি এর আগে ইসলামী ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে লিখিতভাবে জানানো হলেও অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে অভিযোগের কার্যকর কোনো প্রতিকার মেলেনি। বরং অভিযোগ করার পর থেকে তিনি আরও ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও হয়রানি করে আসছেন।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২১ জুন ২০২৬ নেত্রকোণা শহর থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত শিক্ষক তার পথরোধ করে পুনরায় হয়রানি ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশন নেত্রকোণা জেলা শাখার উপ-পরিচালক মো. শাহ্ আলম বলেন, “অভিযোগটি পেয়েছি। আমি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ থাকার কারণে বিষয়টির ব্যবস্থা নিতে পারিনি। কিছুটা সুস্থ হলেই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক ও আওয়ামী ওলামালীগ নেতা মো. সোলায়মান হোসেন বলেন-আপনি সাংবাদিক আপনার কাছে কি কোন অভিযোগ কপি আছে?অভিযোগ কপি নিয়ে আসেন পড়ে সাক্ষাৎকার দিবো।আর এটা আমার একটি অভিযোগে ভিত্তি তে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। অভিযোগটা এক দিনে পূর্বে সাজানো হয়েছে বলে দাবি অভিযুক্তকারীর সোলায়মানের।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা