সংবাদ শিরোনাম :
সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে।
কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১।

কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১।

কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১।

নেত্রকোনা জেলা প্রতিনিধি
মোঃ কামরুল হাসান।

নেত্রকোনার কলমাকান্দায় ধানের বস্তার ভেতর অবৈধভাবে পরিবহনের সময় ৬০ প্যাকেট জিরা ও ১ হাজার ১০০ পিস হারমোনিয়াম সাবানসহ মো. তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর এলাকায় দুর্গাপুর-নাজিরপুর সড়কে অভিযান চালিয়ে তাকে একটি অটোসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কলমাকান্দা থানার এসআই জুনায়েদ, এএসআই নজরুল, এএসআই মাযহারুল ও এএসআই শহিদুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে অটোটিতে তল্লাশি চালান। এ সময় ধানের বস্তার ভেতর থেকে ৬০ প্যাকেট জিরা ও ১ হাজার ১০০ পিস হারমোনিয়াম সাবান জব্দ করা হয়।
আটক তোফাজ্জল হোসেন উপজেলার লেংগুড়া ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।কলমাকান্দা থানা পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ফাইল ফটো)

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা