সংবাদ শিরোনাম :
সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলমাকান্দা পোগলা ইউনিয়ন এর মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় খুশি এলাকাবাসী। নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ আওয়ামী ওলামালীগ নেতার বিরুদ্ধে।
বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার।

বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার।

বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার।

ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহজাহান খানের নেতৃত্বে চিরুনি অভিযান।

নিজস্ব প্রতিবেদক | নেত্রকোণা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চুরি হওয়া একটি গর্ভবতী গাভী উদ্ধার করেছে পুলিশ। ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিঃ) মোঃ শাহজাহান খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চিরুনি অভিযান পরিচালনা করে গাভীটি উদ্ধার করতে সক্ষম হয়।

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা মোছাঃ হাফছা আক্তার (৩৫) ও তাঁর স্বামী অসুস্থ রোগী নিয়ে ময়মনসিংহ হাসপাতালে যান। এ সময় তাঁদের বসতবাড়ির পেছনে বাঁধা থাকা লাল রঙের একটি গর্ভবতী গাভী চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গাভীটির পেটে আনুমানিক পাঁচ মাসের বাচ্চা ছিল এবং এর মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

পরবর্তীতে তিনি ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টি জানান। ফাঁড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাভীটি শনাক্ত করতে সক্ষম হন বলে দাবি করেন অভিযোগকারী। পরে খোঁজখবর নিয়ে গাভীটি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সারার কোনা এলাকায় রয়েছে বলে তথ্য পাওয়া যায়।

এরপর ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিঃ) মোঃ শাহজাহান খানের নেতৃত্বে পুলিশের চৌকস দল চিরুনি অভিযান পরিচালনা করে গাভীটি উদ্ধার করে।

পুলিশের এই অভিযানে চুরি যাওয়া গাভীটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে ভুক্তভোগী পরিবারের মধ্যে।

চুরির ঘটনায় জড়িতদের শনাক্তকরণ ও পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা