সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
কলমাকান্দায় বিশেষ অভিযানে আটক এক নারী।

কলমাকান্দায় বিশেষ অভিযানে আটক এক নারী।

কলমাকান্দায় বিশেষ অভিযানে আটক এক নারী।

গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় জিরাসহ বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নবীজা (৪০) নামের এক নারীর বাড়িতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় জিরাসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।
পরে আটককৃত নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার আরও একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকেও অবৈধভাবে আনা চোরাচালান পণ্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে । আটককৃতকে বৃহস্পতিবার দুপুরে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশেম বলেন, মাদক ও চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা