সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় জন্মদিন পালনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ভ্যানের গোপন চেম্বারে থরে থরে বিদেশি মদ, পূর্বধলায় গ্রেফতার ১। টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দাবি ১ কোটি টাকা চাঁদা। দুর্গাপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ বারহাট্টায় চুরির মামলায় দুই গরু উদ্ধার, গ্রেপ্তার আবুল মিয়া। দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন।
নেত্রকোনায় জন্মদিন পালনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

নেত্রকোনায় জন্মদিন পালনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

নেত্রকোনায় জন্মদিন পালনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার সদর উপজেলায় জন্মদিন উদ্‌যাপনের কথা বলে ১৬ বছর বয়সী এক কলেজছাত্রীকে ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সাকিব নামে এক তরুণের বিরুদ্ধে। গত ২৬ অক্টোবর রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী ওই ছাত্রীর সঙ্গে সাকিবের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে জন্মদিন উদ্‌যাপনের কথা বলে তাঁকে একটি ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত সাকিব নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে অভিযুক্ত সাকিবের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা