সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
বারহাট্রা কাভার্ড ভ্যান ও বস্তা ভর্তি ভারতীয় পণ্য জব্দ ও আটক দুই জন।

বারহাট্রা কাভার্ড ভ্যান ও বস্তা ভর্তি ভারতীয় পণ্য জব্দ ও আটক দুই জন।

নেত্রকোনা জেলা প্রতিনিধি
মোঃ কামরুল হাসান।

নেত্রকোনার বারহাট্টায় ভারতীয় বস্তা ভর্তি ভারতীয় শাড়ি,থ্রী-পিচ পণ্য সহ একটি কাভার্ড ভ্যানকে এলাকাবাসীর সহায়তা জব্দ করেছে বারহাট্টা থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের সাথে থাকা ড্রাইভার ও হেলপারকেও আটক করেন পুলিশ।

বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী তথ্যের ভিত্তিতে উপজেলার কাকুড়া বাজার এলাকায় ড্রাইভার হেলপার সহ কাভার্ড ভ্যানটিকে আটক করে পুলিশ।

আটককৃত কাভার্ড ভ্যান চালক ইব্রাহিম মিয়া(২৫) এবং হেলপার সাব্বির মিয়া (২৭), তাদের বাড়ি গাজিপুর মাওনা চৌরাস্তা।

বারহাট্টা থানার ওসি মো: কামরুল হাসান জানান, সকালে বেপরোয়া ভাবে কাভার্ড ভ্যানটি চালাতে দেখলে স্থানীয়রা সন্দেহ করে পুলিশকে খবর দেয়। সাথে সাথেই পুলিশ গিয়ে কাকুড়া বাজার এলাকায় কভার্ড ভ্যানটিকে আটক করে।

তিনি জানান, কভার্ড ভ্যানের সাথের থাকা ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদে জানা যায় আলামিন ও রুবেল নামে দুইজনের সাথে তার মালিক রিপনের যোগাযোগ হয়। তাদরকে বলা হয়েছিলা মধ্যনগর বাজার থেকে মালামাল গুলো নেত্রকোনা সদর পর্যন্ত পৌঁছে দেওয়ার পর বাকি লোকেশন তাদের জানানো হবে। এরপর স্থানীয়রা অপেক্ষা দেখে সন্দেহ করে আমাদের খবর দেয়।

এখন জব্দকৃত মালামালের তালিকা করা হচ্ছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আটক চালক ইব্রাহিম বলেন, ভোরে সীমান্ত এলাকা থেকে পণ্যগুলো নিয়ে রওনা হই। সব জায়গায় আমাদের সহযোগী রয়েছে। তারা পথ দেখিয়ে দেয়। সহযোগীদের দেখোনো পথে বারহাট্টার কাঁকড়া এলাকায় এসে কাভার্ড ভ্যানটি একটি গাছে ধাক্কা লাগে। এতেই এলাকাবাসী সন্দেহ করে এটি আটক করে। চার-পাঁচ দিন ধরে ঘুম নেই। ফলে রাস্তায় গাড়ি চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম। সে কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা