সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত,মাদক ও চোরাচালানবিরোধী বক্তব্য নিয়ে আলোচনা। গাজীপুরে শিক্ষানুরাগী হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ। কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশু কন্যাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। গাজীপুর পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার চারজন। বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু উদ্ধার। কলমাকান্দায় স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা। কলমাকান্দায় ধানের বস্তার আড়ালে ৬০ প্যাকেট জিরা ও ১১০০ সাবানসহ আটক ১। কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। জারার স্মৃতি বুকে নিয়ে মানবসেবার মাধ্যমে বেঁচে থাকার প্রত্যয় পিতার।
মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা

মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা

মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা
——

নতুন বছরের শুভেচ্ছা, আমার প্রিয় বাংলাদেশ।

বাংলাদেশের সকল মানুষের জন্য নতুন বছর নিয়ে আসুক অনাবিল সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধি। বিগত দিনের দুঃখ-গ্লানি মুছে, ভুল-ভ্রান্তি দূর করে বছরটি হয়ে উঠুক সকলের জন্য স্মরণীয়। এই দেশটি সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশা ও জাতিসত্তার মানুষের হয়ে উঠুক, এ-আমার একান্ত স্বপ্ন ও সংগ্রামী জীবনের আাকাঙ্ক্ষা।

প্রিয় দেশবাসী, দেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত ষড়যন্ত্রকারীদের মুখোশ ও ঘৃণ্যচিত্র ইতোমধ্যে আপনাদের সামনে উন্মোচিত হয়েছে। আপনারা দেখেছেন, আপনাদেরকে জিম্মি করে অবৈধ দখলদাররা সীমাহীন দুর্নীতি, মিথ্যাচার ও ব্যক্তিস্বার্থ চরিতার্থের নেশায় দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আমাদের সকলের প্রিয় বাংলাদেশ পৃথিবী জুড়ে হয়ে উঠেছে আতঙ্কের এক নাম। ফলে বিশ্বের কোনো দেশ আজ আর বাংলাদেশ ও দেশের মানুষকে সম্মানের চোখে দেখছে না। বিদেশি বিনিয়োগ ও দাতাগোষ্ঠীর নিরাপত্তাহীনতা এবং নৈরাজ্যময় পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এই অন্ধকার-যাত্রা থেকে দেশকে আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে। আসুন, নতুন বছরকে সামনে রেখে, দেশরক্ষার সে অঙ্গীকারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই।

প্রিয় দেশবাসী, যে বাংলাদেশকে পৃথিবীর বুকে মর্যাদার আসনে আসীন করার প্রত্যয় নিয়ে আমার সরকার নিরলসভাবে কাজ করে গেছে, সেই বাংলাদেশের স্বতন্ত্র অস্তিত্ব ও মুক্তির সংগ্রামী ইতিহাসকে আজ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অতীতে যখনই এমন ক্রান্তিকাল এসেছে তখনই এই জাতি যূথবদ্ধ হয়েছে, শ্রেণি-ধর্ম-বর্ণ-ভাষা ও জাতিগত পরিচয় ভুলে সামষ্টিক স্বপ্ন বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছে। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের মানুষ চলমান এই দুঃসময়কে আর দীর্ঘতর হতে দিবে না। নতুন বছরেই আমরা তার চূড়ান্ত প্রতিফলন দেখতে পাবো।

প্রাণপ্রিয় দেশবাসী, ২০২৬ সালে আমাদের জাতীয় জীবনে শান্তি ফিরে আসুক; নিরাপত্তা ও সম্প্রীতির মধ্যে প্রতিটি নাগরিকের জীবন উদ্ভাসিত হোক, এই কামনা করে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। শুভ নববর্ষ ২০২৬!

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দেনিক জনতার বার্তা